1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ঘোড়াঘাটে অসুস্থ গরু জবাই মাংস বিক্রি প্রতিরোধে ও জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান, মাংসের দোকান পরিদর্শন ।”

  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫০ জন দেখেছেন

ঘোড়াঘাটে অসুস্থ গরু জবাই মাংস বিক্রি প্রতিরোধে ও জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান, মাংসের দোকান পরিদর্শন ।”
মোঃ কায়সার হাবীব পাপ্পু । ঘোড়াঘাট (দিনাজপুর )প্রতিনিধি:

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিভিন্ন মাংসের দোকানে অভিযান ও পরিদর্শন চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার বিভিন্ন বাজারে এ পরিদর্শন পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাওসার শেখ।

পরিদর্শনকালে মাংসের মান, পশু জবাইয়ের স্বাস্থ্যবিধি, সংরক্ষণ ব্যবস্থা এবং বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কোনো অসুস্থ বা রোগাক্রান্ত পশু জবাই করে বাজারজাত করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ নিরাপদ মাংস ক্রয়ে আরও আস্থা ফিরে পাবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাওসার শেখ জানায়, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি অসুস্থ গরু জবাই বা নিম্নমানের মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন থাকার এবং কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির