1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ঘোড়াঘাটে ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা ।”

  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৮ জন দেখেছেন

ঘোড়াঘাটে ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা ।”

মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বরেন্দ্র অঞ্চলে চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশায় রয়েছেন স্থানীয় কৃষকরা।

ভুট্টাচাষি মিঠু মিয়া বলেন, ঘোড়াঘাট উপজেলা বরেন্দ্র এলাকা হওয়ায় আগে বছরে বেশি ফসল ফলানো সম্ভব হতো না। কৃষি বিভাগের পরামর্শে এবার তিনি উচ্চ ফলনশীল হাইব্রিড কাবেরী জাতের ভুট্টা চাষ করেছি। এতে ফলনও হয়েছে ভালো। প্রতি বিঘায় গড়ে ৫০ থেকে ৫৫ মণ ভুট্টা পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রতি মণ ভুট্টা বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকায়।

আরেক কৃষক মোফাজ্জল হোসেন বলেন, উৎপাদন খরচ অনেক বেড়ে গেলেও ভুট্টার দাম তুলনামূলক কম। গত বছরের তুলনায় এবার বীজ, সার, সেচ ও শ্রমিকের মজুরি-সব ক্ষেত্রেই খরচ বেড়েছে। পাশাপাশি দেশে পর্যাপ্ত ভুট্টা উৎপাদন হলেও বিদেশ থেকে আমদানি অব্যাহত থাকায় কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না।

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, ভুট্টা চাষের জন্য ঘোড়াঘাট উপজেলা খুবই উপযোগী। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে দাম কিছুটা কম থাকলেও বর্তমানে ভুট্টার দাম কিছুটা বেড়েছে।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় ২ হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এ থেকে প্রায় ২৮ হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির