1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এনসিপির মানববন্ধন”

  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৭ জন দেখেছেন

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে এনসিপির মানববন্ধন”

মানিকগঞ্জ, ১ জুলাই

আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার”
মানিকগঞ্জের বাঁচামারা ও চরকাটারি এলাকায় অনুমোদিত বালু মহলের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলা শাখা। বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ রফিক চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার কৃষিজমি, বসতবাড়ি, গ্রামীণ সড়ক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়ছে। পাশাপাশি নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হওয়ায় নদীভাঙনের ঝুঁকিও বাড়ছে।
এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন নদী থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন চলায় পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বালুবাহী ভারী যানবাহনের কারণে গ্রামীণ সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, যা জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো সংস্কার এবং ফসলি জমি ও জনবসতি রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
জেলা শাখার যুগ্ম সদস্য সচিব কাজী মাসুকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজী হারুন-রশিদ পিন্টু।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির