1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি।

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য ও রেজিস্ট্রার সহ অন্যান্যদের সাথে এইচআর ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৯ জন দেখেছেন

“পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য ও রেজিস্ট্রার সহ অন্যান্যদের সাথে এইচআর ক্লাবের সৌজন্য সাক্ষাৎ”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পটুয়াখালী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর নবনিযুক্ত উপাচার্য সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নবনিযুক্ত দায়িত্ব প্রাপ্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের এইচআর ক্লাব।

৩০ জুলাই এইচআর ক্লাবের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ (PGS)-এর নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং পবিপ্রবির প্রক্টর ও পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান-এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে এইচআর ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও স্মারক উপহার প্রদান করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, নেতৃত্বের বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে এইচআর ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সহযোগিতার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এইচআর ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এইচআর ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক মমিন উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায়, প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোফাসেরুল হক তন্ময় সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎকে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির