1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

‎”রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি, বালি ও মাদক ব্যবসা প্রধান সমস্যা – হুমাম কাদের চৌধুরী”

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১৪ জন দেখেছেন

‎”রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি, বালি ও মাদক ব্যবসা প্রধান সমস্যা – হুমাম কাদের চৌধুরী”

সৈয়দ মোঃ ইমরান হোসেন,রাংগুনিয়া,চট্টগ্রাম। 


‎রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি, বালি ও মাদক ব্যবসা প্রধান সমস্যা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

‎তিনি আরো বলেন,”আমি পুলিশের উপর ভরসা করিনা, আমি জনগনের উপর ভরসা করি। যারা এ অপরাধের সাথে জড়িত তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন৷।”


‎শনিবার (২৬ জুলাই) বিকাল ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

‎রাঙ্গুনিয়ার সন্তান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর শেষ ইচ্ছে ছিলো রাঙ্গুনিয়ায় দাফন করার। উনি রাঙ্গুনিয়ার ভোটার ছিলেন। বাবার বাড়ি এখনো সকলে চিনেন কাদের নগর হিসেবে। বাবাকে সকলে জানতো রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে। তাহলে আমার প্রশ্ন আমি কোন ঘরের সন্তান। আমি বলতে চাই, নমিনেশন হোক আর না হোক, প্রার্থী আমি হই আর না হই, আমি রাঙ্গুনিয়ার সন্তান। বাবা থেকে শিক্ষা পেয়েছি, যাদেরকে বুক দিয়েছি, তাদেরকে পিঠ দেবো না। আপনারা আমার বিপদে আমাকে বুক দিয়েছেন, যতদিন বেঁচে আছি, আপনাদের পাশে থাকবো, আপনাদের জন্য কাজ করবো। আপনারা আমাকে পছন্দ করেন আর নাই করেন, আমি তো আপনাদের ভালবাসি, ভালবেসে যাবো।’

‎তিনি বলেন, আওয়ামী দুঃশাসনে মানুষ দীর্ঘদিন ঘরে থাকতে পারেনি, বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছিল। রাঙ্গুনিয়ার মানুষ আজ স্বাধীন। তাই আমি রাঙ্গুনিয়ার মানুষকে আজকে দেখতে এসেছি কোন ভোটের জন্য নয়।

‎নির্বাচন প্রসঙ্গ টেনে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘সকলেই অপেক্ষায় আছেন কখন নির্বাচনের ঘোষণা আসবে। তবে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি ফেব্রুয়ারি মাসের জন্য। যদি হুকুম হয়ে যায় নির্বাচন ডিসেম্বরে হবে, তখনও আমরা প্রস্তুত রয়েছি। আমরা গত ১৬ বছর ধরে প্রস্তুতি নিয়ে রেখেছি। যেকোন মুহুর্তে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। রাঙ্গুনিয়ার মানুষ প্রস্তুত রয়েছে বিচার করার জন্য, নির্বাচন করার জন্য এবং লড়াই করার জন্য।’

‎নেতাকর্মীদের দলীয় গ্রুপিং না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দলীয় নেতৃবৃন্দের অনেকেই আবেগে অনেক কিছু বলে ফেলেন। দলের সকলেই আমার ভাই, সকলেই আমার চাচা। তাই কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন। একসাথে পথ চলবেন। কাউকে হেয় করবেন না। আমার বাবাকে যদি আপনারা মহব্বত করে থাকেন, তাহলে এই জিনিসটা আপনারা আমার জন্য করবেন।

‎উপজেলার মধ্য বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজামউল হক চৌধুরী তপনের সভাপতিত্বে উপজেলা বিএনপি সদস্য কাজী নাজিম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী আকবরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক বেতাগী ইউপি চেয়ারম্যান এবং উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে করিম মিনা, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তরজেলা বিএনপির সদস্য শওকত আলী নূর, এডভোকেট কামাল হোসেন, হাজী মোহাম্মদ ইলিয়াস শিকদার, মছিহুদ্দৌলা চৌধুরী, নাসির উদ্দীন নসু, ইউসুফ শিকদার, ভিপি আনছুর উদ্দিন, এস এম ইফতেখার হোসেন রুবেল, ফারুকুল ইসলাম, পারভেজ মোশাররফ, আবু বক্কর, হেলাল আহমদ, আশরাফুল হক হারুন।


‎উপস্থিত ছিলেন সাংবাদিক মন্জুরুল ইসলাম,মাকসুদুল হক চৌধুরী, মোহাম্মদ হারুন, মোহাম্মদ খালেদ,মোহাম্মদ হারুন, আবু বক্কর, লোকমান, সাংবাদিক কামরুল ইসলাম, বেলাল হোসেন, সালমান সাঈদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির