1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০ জন দেখেছেন

কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন”
​”কুলাউড়া প্রতিনিধি:”
কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি মানবিক সহায়তা প্রদান প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রতিবাদে এবং সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্থানীয় কৃষকরা।
​বুধবার (১ জুলাই ২০২৬) রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় আয়োজিত এই মানববন্ধনে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভুক্তভোগী কৃষকরা অংশগ্রহণ করেন।
​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অতিবৃষ্টির কারণে তারা ক্ষতিগ্রস্ত হলেও সহায়তা প্রাপ্তির তালিকা তৈরিতে স্থানীয় পর্যায়ে অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। তাদের দাবি, তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে দলীয় প্রভাব খাটিয়ে অযোগ্য ও দলীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত অসহায় কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
​ভুক্তভোগী কৃষকদের ভাষ্যমতে, মানবিক সহায়তাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে যে ভাগ-বাটোয়ারার অভিযোগ উঠেছে, তা অত্যন্ত দুঃখজনক। তারা এই পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
​ভবিষ্যতে এ ধরনের অস্বচ্ছ ও বৈষম্যমূলক বন্টন ব্যবস্থা থেকে মুক্তি পেতে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তার আওতায় আনতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনরত কৃষকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির