1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

লালপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জন আটক ,ট্রাক্টর জব্দ”

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

লালপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জন আটক ,ট্রাক্টর জব্দ”

লালপুর(নাটোর)প্রতিনিধিঃ”

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে জমি থেকে ভরাট বালি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২ জনকে আটক ও ভরাট বোঝায় একটি ট্রাক্টর জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০২ জুলাই) ভোররাত প্রায় ৩টার দিকে লালপুর উপজেলার বাকনাই কদমতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের লুকমান ব্যাপারীর ছেলে মোঃ বাপ্পি আলি (২৯) ও মোঃ সাব্বির আহম্মেদ (২৩) নামে ২ জনকে আটক করেছেন পুলিশ।

বৃহস্পতিবার(০২জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাকনাই কদমতলা মোড় এলাকায় স্থানীয় একটি ইটভাটার দক্ষিণে প্রায় ১০০ মিটার দূরে জমি থেকে অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।

অভিযানকালে বাল উত্তোলনের সত্যতা পেয়ে হাতেনাতে ২ জনকে আটক করে বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমতি ছাড়া জমি থেকে বালি উত্তোলনের অভিযোগ ছিল। এতে করে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়।

ঘটনার পরপরই লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, “অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কেউ আইনের বাইরে গিয়ে এ ধরনের কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির