“নারায়ণগঞ্জ জামতলায় তোষকে মোড়ানো অবস্থায় বি/কা/শ ব্যবসায়ীর ম/র/দে/হ উদ্ধার “
“এম, এ, মানিক
স্টাফ রিপোর্টার।”
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় মোতালেব হোসেন( ৪২) নামে এক ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ঢাকা – নারায়ণগঞ্জ এর এক পুরানো সড়কে তোষকে মোড়ানো অবস্থায় ছিল।
নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল বলেন, বুধবার (১ জুলাই) সকাল ৮ টার সময় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাননি। তারা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ফতুল্লা মডেল থানায় রাতে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তোষকে মোড়ানো মরদেহটি নিহত মোতালেবের বলে তিনি শনাক্ত করেন।
তিনি বলেন মোতালেবের এই হত্যাকান্ড পরিকল্পিত। তিনি আরও বলেন, হত্যাকারীদেরব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য।
নিহত মোতালেবের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত সোলাইমান মিয়ার ছেলে। নিহত মোতালেব হোসেন নারায়ণগঞ্জের মাসদাইর বাজারের সাজেদা মন্জিলে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। মাসদাইর বাজারে তার একটি ফ্লেক্সিলোড, বিকাশ ও বইয়ের দোকান ছিল।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এস আই) ওয়াসিম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত মোতালেবকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে পরিচয় গোপন ও মরদেহটি গুমের উদ্দেশ্যে তোষকেে মোড়ানো অবস্থায় পুরনো সড়কের পাশে ফেলে যায় দুবৃত্তরা।
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্যে পুলিশের একাধিক দল কাজ করছে।
Leave a Reply