1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“কেশবপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা”

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

“কেশবপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা”
শরিফুল ইসলাম,কেশবপুর,যশোর।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,যশোর জেলার কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ অনুষ্ঠানটি কেশবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা মেলায়তন [কপোতাক্ষ আইডিয়া একাডেমী] -এ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিভার্সিটির ও স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জিপিএ ৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থী,শিক্ষক,অভিভবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা তখনই আসে, যখন সে মেধার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়।” বক্তারা মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দেন এবং দলমত নির্বিশেষে সমাজের সকল ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, ছাত্রশিবির শুধুমাত্র একটি ছাত্রসংগঠন নয়, বরং একটি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আন্দোলন। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির