1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুর ওপরেও কাউকে পা রাখতে দেব না– ডা. শফিকুর রহমান”

  • আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৯ জন দেখেছেন

এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুর ওপরেও কাউকে পা রাখতে দেব না– ডা. শফিকুর রহমান”
(পলাশ পাল, জেলা প্রতিনিধি)

এই দেশ আপনার, আমার,
আমাদের সকলের। এই দেশকে আমাদেরই সবদিক দিয়ে রক্ষা করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোন কম্প্রমাইজ সম্ভব নয়। এ দেশের এক ইঞ্চি জায়গা কেন একটা বালুকণার উপরেও কাউকে পা রাখতে দেবো না। প্রয়োজনে বিজিবির পাশাপাশি আমরা সবাই দেশপ্রেম ও ঈমানী শক্তি নিয়ে বিজিবির পাশে দাঁড়িয়ে যাবো।
আজ ৩ জুলাই শুক্রবার সকাল ১০টায় নেত্রকোনা জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নেত্রকোনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
তিনি আরো বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংসদে একটি বিল এনেছে। আমরা মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ নয়, নির্মুলের জোর দাবি জানাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মানে কিছুটা দাবিয়ে রাখা। আমরা তা চাই না, আমরা চাই সমাজ থেকে একেবারে নির্মুল করতে। মাদক লালন করে সমাজকে নষ্ট করা হচ্ছে।
সংসদে সেদিন একজন সদস্য বলেছেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর এলাকা দিয়ে, উনি জানেন না? কারা এর সাথে জড়িত। আমরা দেখতে চাই তার মন্ত্রণালয়ের দায়িত্বটা তিনি
তার বাড়ি থেকেই শুরু করবেন।“জনস্বার্থবিরোধী কাজ করলে সংসদে বাঘের গর্জন শোনা যাবে,
উন্নয়নের নামে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পকেট ভারী করার দিন শেষ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানিয়ে দেন- বিরোধী দল সংসদে অন্ধের মতো বিরোধিতা করবে না, তবে সরকার দেশ বা জনস্বার্থবিরোধী কিছু করলে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ এই আলোচনায় তিনি নেত্রকোনার স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার, কাজের সুবিধার্থে অর্থবছর পরিবর্তন, সীমান্ত হত্যা বন্ধ এবং মাদকের ভয়াবহতা পুরোপুরি নির্মূল করার বিষয়ে সরকারের প্রতি কঠোর বার্তা প্রদান করেন।
নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর
সহকারী সেক্রেটারী এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের
সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, জেলা
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন,
নেত্রকোণা পৌর জামায়াতে নায়েবে আমীর, আবুল হোসেন তালুকদার প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির