1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“গোপালগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার”

  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন

“গোপালগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার”

আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধি।গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নেত্রীর নাম রুবি বিশ্বাস (৩৫)। সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার এসআই আল আমিন।

এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুবি বিশ্বাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ছিটকীবাড়ি গ্রামের সুজিত মণ্ডলের স্ত্রী।

এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই আল আমিন বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এ মামলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির