1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“রংপুর গঙ্গাচড়া হিন্দু পল্লীতে হামলা ধর্মীয় নয় রাজনৈতিক ; নাহিদ”

  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন

“রংপুর গঙ্গাচড়া হিন্দু পল্লীতে হামলা ধর্মীয় নয় রাজনৈতিক ; নাহিদ”

মোঃকবির হোসেন,জেলা প্রতিনিধি রংপুর। 

আজ মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে আয়োজিত একটি পদযাত্রায় বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম রংপুরের গংগাচড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাসভবনে হামলা ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করা হলে আমরা অবশ্যই তার সঠিক বিচার চাই। তবে সেই বিচার হতে হবে আইনের আওতায়। আমাদের ধর্ম কখনোই অন্য ধর্মের মানুষের ওপর আঘাত করার অনুমতি দেয় না।”

তিনি আরও বলেন, “আমাদের ধর্মে স্পষ্টভাবে বলা আছে—পিতার অপরাধের দায় পুত্রের ওপর চাপানো যাবে না, আবার পুত্রের অপরাধের জন্য পিতাকে দোষী করা যাবে না। অথচ গংগাচড়ায় যা ঘটেছে, তা ইসলামের শিক্ষা বিরোধী। নবীজি (সা.) সবসময় অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতেন।”

নাহিদ ইসলাম এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, “যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের উদ্দেশ্য ধর্মীয় নয়—তারা রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে লুটপাট চালাতে চায়। এই রাজনীতির সূচনা করেছিল আওয়ামী লীগ। সংখ্যালঘুদের জমি দখল ও লুটপাটের মাধ্যমে তারা সাম্প্রদায়িক রাজনীতিকে চাঙ্গা করেছে।”

তিনি সকলের প্রতি আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই আজকের মূল লড়াই। যারা অন্য ধর্মের মানুষের ওপর আঘাত করে, তারা আমাদের ধর্মকে কলঙ্কিত করছে।”

উল্লেখ্য, সম্প্রতি গংগাচড়ায় মহানবী (সা.)-কে কটূক্তি করার অভিযোগে একজন যুবককে আটক করার পর পরই ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ঘটনার তদন্ত ও শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির