1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

ঘোড়াঘাটে ১১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ মাহমুদা বেগম নামে এক ( ৪০)নারী আটক, সহযোগী পলাতক রয়েছে।”

  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

ঘোড়াঘাটে ১১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ মাহমুদা বেগম নামে এক ( ৪০)নারী আটক, সহযোগী পলাতক রয়েছে।”
মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ১১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ মাহমুদা বেগম (৪০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর (শৌলা) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ঘোড়াঘাট থানার এসআই মোঃ আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল রানিগঞ্জ বাজার এলাকায় ডিউটি করছিল। বেলা সাড়ে ১২টার দিকে খবর আসে, দামোদরপুর গ্রামের এক মুদির দোকানের সামনে রাস্তার ওপর মাদক বিক্রির জন্য এক নারী ও পুরুষ অবস্থান করছেন।

খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। পরে নারী কনস্টেবল স্মৃতির সহায়তায় মাহমুদা বেগমকে আটক করা হয়, তবে তার সঙ্গে থাকা যুবকটি পালিয়ে যায়। আটক মাহমুদা বেগম ওই গ্রামের মহসিন আলীর স্ত্রী।

পরে মাহমুদা বেগমের দেহ তল্লাশি করে তার পায়জামার ভেতরে রাবার দিয়ে বাঁধা অবস্থায় ১১ পাতায় মোট ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। ডিজিটাল স্কেলে মেপে দেখা যায়, উদ্ধারকৃত ওষুধের ওজন ৪৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা। দুপুর দেড়টার দিকে পুলিশ স্থানীয় সাক্ষী ইদুর রহমান ও হোসেন আলীর উপস্থিতিতে ওষুধগুলো জব্দ করে।

জিজ্ঞাসাবাদে আটক নারী জানায়, পালিয়ে যাওয়া যুবকের নাম মোঃ মনিরুল ইসলাম (২৫)। সে একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তারা দুইজন দীর্ঘদিন ধরে একসঙ্গে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল।

ঘোড়াঘাট থানার এসআই আহনাফ তাহমিদ জানান, এ ঘটনায় আটক মাহমুদা বেগম ও পলাতক মনিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির