1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর বদলগাছীতে একজন অসহায় মহিলার থেকে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ইউনিয়ন বাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম রেজাউল কবির পল্টনের বিরুদ্ধে পারিবারিক জমির বিরোধ সালিশের নামে দেড় লাখ টাকা নিয়ে ৫০ হাজার টাকা ‘খাটুনির মজুরি’ হিসেবে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন আধাইপুর ইউপির চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন তিনি জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির পাতকোলার বাসিন্দা এবং অপরজন উক্ত ইউপির মেম্বার ও বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা মাহাতাব আলী প্রামানিক। অভিযোগটি তুলেছেন বৈকুন্ঠপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী তাহমিনা বেগম।
সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে চলা এই অনিয়ম ও সালিশের নামে টাকা আত্মসাতের ঘটনা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেই লক্ষে আজ ২৭ আগষ্ট শুকবার বিকেল ৪ টায় জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে উক্ত ইউপির বৈকুন্ঠপুর বাজারে অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত করেছে ইউনিয়ন বাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈকন্ঠপুর গ্রামের রবিউল ইসলাম, নূর ইসলাম, ভুক্তভোগী তাহমিনা বেগম সহ প্রমুখ।
বক্তব্যরা বলেন, একজন অসহায় মহিলার থেকে টাকা আত্মসাৎ করেছেন এই ইউপির চেয়ারম্যান ও মেম্বার। এই ধরনের চেয়ারম্যান ও মেম্বার আমরা চাই না। আজকের মানববন্ধন থেকে পরিষ্কারভাবে বলছি ৪৮ ঘন্টা বা ৩ দিনের মধ্যে অভিযুক্ত দুই ব্যক্তি যদি অসহায় মহিলার টাকা ফেরৎ না দেয় তবে আমরা তাদের বাড়ি ঘেরাও করবো। আর প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে বহিষ্কার সহ আইনী ব্যবস্থা করার অনুরোধ করছি।
পরে মানববন্ধন শেষে গ্রামবাসীরা একটি র‍্যালী বের করেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন ” চেয়ারম্যান মেম্বারের দুই গালে জুতা মারো তালে তালে” চেয়ারম্যান মেম্বারের বহিষ্কার চাই দিতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির