1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“শাজাহানপুরে উপজেলা যুবদলের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৬ জন দেখেছেন

“শাজাহানপুরে উপজেলা যুবদলের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত”

আবু শিহাবুত তালহা,শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে উপজেলা যুবদলের উদ্যোগে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি সবুজ দেওয়ান।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপুল, সদস্য হামিদুর রহমান হিমেল, উপজেলা যুবদল নেতা বেলাল হোসেন বাবু, সোহেল রানা, আব্দুল রউফ, রহমত আলী, সাজেদুর রহমান, খোকন, আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক, আমরুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর বাবু ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিকসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৪ আগস্ট কেন্দ্র ঘোষিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভা শেষে শাজাহানপুর উপজেলা জুড়ে যুবদলের উদ্যোগে পোস্টার বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদবিরোধী বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে এই পোস্টারিং কার্যক্রম পরিচালিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির