1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“চাঁদপুর-৩ আসনে নির্বাচনী মাঠে জামায়াত প্রার্থী এডভোকেট মোঃ শাহাজান মিয়া।”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯২ জন দেখেছেন

“চাঁদপুর-৩ আসনে নির্বাচনী মাঠে জামায়াত প্রার্থী এডভোকেট মোঃ শাহাজান মিয়া।”
মোঃ আক্তার হোসেন হাইমচর-চাঁদপুর (প্রতিনিধি):

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমপি পদপ্রার্থী হিসেবে মাঠে নামছেন হাইমচরের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব এ্যাডভোকেট মোঃ শাহাজান মিয়া। দলীয়ভাবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং ইতোমধ্যেই এলাকাজুড়ে তার প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

জনাব শাহাজান মিয়া দীর্ঘদিন ধরে হাইমচর উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। তিনি এলাকার শিক্ষার উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

স্থানীয় জনসাধারণের মতে, একজন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী নেতা হিসেবে মোঃ শাহাজান মিয়া মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি জনগণের পাশে থেকে কাজ করতে চান, এবং এমপি নির্বাচিত হলে হাইমচর ও চাঁদপুর সদর এলাকার দীর্ঘদিনের উন্নয়ন-ব্যবধান দূর করার অঙ্গীকার করেছেন।
মোঃ শাহাজান মিয়া বলেন,

> “আমি রাজনীতি করি জনগণের কল্যাণে। আমার লক্ষ্য হাইমচরবাসীর অধিকার প্রতিষ্ঠা, অবহেলিত এলাকাগুলোর উন্নয়ন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।”

এলাকায় নির্বাচনী পরিবেশ এখনও শান্তিপূর্ণ রয়েছে। ইতোমধ্যে জামায়াত নেতাকর্মীরা মাঠে সক্রিয় হয়ে পড়েছে। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় মিটিং-মিছিল প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা চলছে।

আগামী নির্বাচন চাঁদপুর-৩ আসনে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে মোঃ শাহাজান মিয়ার মতো জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী থাকায় জামায়াতে ইসলামীর পক্ষে ব্যাপক সমর্থন তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির