1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“ন্যায়বিচার ও মানবাধিকারের দাবিতে খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৪ জন দেখেছেন

“ন্যায়বিচার ও মানবাধিকারের দাবিতে খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর জাস্টিস’। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে এ পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

এ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি অ্যাডভোকেট রিপল চাকমা,এবং প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে দলীয় নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও আইনজীবীদের দমন করছে।”

জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু বলেন,“বর্তমানে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু রয়েছে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

এছাড়াও বক্তব্য দেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুর,বিএনপি নেতা অনিমেষ চাকমা রিংকু,বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম।

এ কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

দাবি ও আহ্বান:

সমাবেশ থেকে বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন আয়োজন, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির