1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“কুমিল্লা দেবিদ্বার বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার”

  • আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫২ জন দেখেছেন

“কুমিল্লা দেবিদ্বার বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার”

আল রোকন,কুমিল্লা জিলা প্রদিনিধি

দেবিদ্বার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন:

হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতাঃ
কুমিল্লার দেবিদ্বারে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত রুবেল হত্যা মামলার সন্ধিগ্ধ আসামী আওয়ামীলীগ নেতা আঃ কুদ্দুন(৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।
আঃ কুদ্দুস(৫০) দেবিদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত: মজু মিয়ার পুত্র। সে সুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে পুলিশ আটক করে। উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবিদ্বার পৌর সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক (বাদশা) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
গ্রেফতার হওয়া আওয়ামীলীগ নেতা আঃ কুদ্দুস এজহারভূক্ত আসামী না হলেও তাকে ঘটনার দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রফতার করা হয়। আঃ কুদ্দুস রুবেল হত্যা মামলার সন্ধিগ্ধ আসামী। ভিডিও ফুটেজে গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির