1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“হাসিনার ১৬ বছরের শাসনে অবহেলিত মেজর জিয়ার এলাকা!”

  • আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬৭ জন দেখেছেন

“হাসিনার ১৬ বছরের শাসনে অবহেলিত মেজর জিয়ার এলাকা!”

আবু শিহাবুত তালহা,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

প্রায় দেড় যুগ ক্ষমতায় থেকেও বগুড়ার উন্নয়নে কোনো দৃশ্যমান পরিবর্তন আনতে পারেননি শেখ হাসিনা। বরং এই দীর্ঘ সময় জুড়ে জেলার অবকাঠামো, শিক্ষা, ক্রীড়া এবং কর্মসংস্থানে ছিল অবহেলা আর বঞ্চনার ছাপ। স্থানীয়রা অভিযোগ করছেন, মেজর জিয়া-জন্মভূমি হওয়ায় বগুড়ার প্রতি শেখ হাসিনার একধরনের ক্ষোভ কাজ করেছিল।

চাকরির সুযোগে বৈষম্য

দাবি উঠেছে, বগুড়ার নাম শুনলেই চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হতেন এখানকার তরুণ-তরুণীরা। কেন্দ্রীয় প্রশাসনে চাকরির সুযোগে তাদের ঠকানো হয়েছে বারবার। অন্য জেলার তুলনায় এখানকার যোগ্য প্রার্থীরা রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শহীদ চান্দু স্টেডিয়ামের অবহেলা

বগুড়ার গর্ব শহীদ চান্দু স্টেডিয়াম একসময় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত ১৬ বছরে স্টেডিয়ামটি ছিল অযত্নে ও অবহেলায় পড়ে। কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন তো দূরের কথা, নিয়মিত ঘরোয়া লিগও চলেনি সঠিকভাবে। ক্রীড়া সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এখানকার ক্রীড়াবিদরাও।

উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়া

রাস্তা, অবকাঠামো, শিল্পায়ন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান—কোনো ক্ষেত্রেই বগুড়া উল্লেখযোগ্য উন্নয়ন দেখেনি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

হাসিনার ক্ষোভই মূল কারণ?

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেজর জিয়া ও বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়ার প্রতি শেখ হাসিনার ক্ষোভই ছিল জেলার অবহেলার বড় কারণ। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ার কারণে বগুড়াকে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে পিছিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির