1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে কারখানা বিক্রির চুক্তি নিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন। নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ” মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন।  নেত্রকোনার বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ” জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ” মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ বালিয়াকান্দিতে আগুন সন্ত্রাসের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল” ঘোড়াঘাটে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ঘোড়াঘাটে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

ঘোড়াঘাটে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মোঃ কায়সার হাবীব
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে ঘোড়াঘাট পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোড়াঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াঘাট বাসস্ট্যান্ডস্থ পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জনাব আব্দুস সাত্তার মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ঘোড়াঘাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহিদ পারভেজ, সদস্য সচিব সজিব কবির, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমি, পৌর ছাত্রদলের আহবায়ক রিজবি আহমেদ রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম রব্বানী, সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা অস্থিতিশীল করার যেকোনো ধরনের অপচেষ্টা ও নৈরাজ্য প্রতিহত করতে দলের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির