জাবির তাজউদ্দীন হলের দায়িত্ব ফেলে প্রাধ্যক্ষের বাসায় ডাইনিংয়ের দুই নারী কর্মীকে কাজ করানোর অভিযোগ।
মোঃ শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি
হলের নির্ধারিত দায়িত্ব ফেলে ব্যক্তিগত কাজে নিয়োজিত থাকার অভিযোগ; ডাইনিংয়ের কার্যক্রমে জনবল সংকট ও সমন্বয়হীনতার দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ হলের ডাইনিংয়ে মশলাচি পদে কর্মরত মোছাঃ মাহমিদা আক্তার ও ছাবিনা আক্তার নামে দুই নারী কর্মীর বিরুদ্ধে হলের নির্ধারিত দায়িত্ব পালন না করে প্রাধ্যক্ষের বাসায় কাজ করার অভিযোগ উঠেছে। হলের ডিউটি চলাকালে অনুমতি ছাড়াই ডাইনিং থেকে বেরিয়ে যাওয়া এবং দীর্ঘ সময় অনুপস্থিত থাকার অভিযোগও করেছেন শিক্ষার্থীরা। এতে ডাইনিংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারীর।
শিক্ষার্থীদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে প্রায়ই সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই দুই নারী কর্মীকে হলের বাইরে অবস্থান করতে দেখা যায়। এ সময় হলের অন্য কোনো কর্মী কিংবা ডাইনিংয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে তাঁরা ছুটি বা অনুমতি নেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এমনকি ডাইনিংয়ের প্রধান বাবুর্চিও তাঁদের অনুপস্থিতির বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত ১৫ নভেম্বর (রোববার) দুপুর ১টা ৫৪ মিনিটে কয়েকজন শিক্ষার্থী ডাইনিং তদারকি করতে গিয়ে অপরিষ্কার ও এলোমেলো অবস্থায় অসংখ্য থালাবাটি পড়ে থাকতে দেখেন। এ সময় ডাইনিংয়ের কর্মীদের কাছে ওই দুই নারী কর্মীর অবস্থান জানতে চাইলে তাঁরা জানান, কর্মীরা সকাল ১১টার দিকে হল থেকে বের হয়ে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ফিরে এসেছেন। পরে নামাজ পড়ার জন্য বিশ্রামকক্ষে গেছেন।
পরবর্তীতে দুই শিক্ষার্থী মোছাঃ মাহমিদা আক্তার ও ছাবিনা আক্তারের কাছে তাঁদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তাঁরা প্রাধ্যক্ষের বাসায় কাজ করতে গিয়েছিলেন বলে স্বীকার করেন বলে দাবি শিক্ষার্থীদের। কেন তাঁরা প্রাধ্যক্ষের বাসায় কাজ করতে যান, জানতে চাইলে ওই দুই নারী কর্মী জানান, প্রাধ্যক্ষের বাসার গৃহকর্মী অসুস্থ থাকায় তাঁরা সেখানে কাজ করতে গিয়েছিলেন। এ ছাড়া ওই দিনসহ টানা তিন দিন তাঁরা দুজন মিলে প্রাধ্যক্ষের বাসায় কাজ করেছেন বলেও স্বীকার করেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
প্রাধ্যক্ষ এ বিষয়ে অবগত কি না, জানতে চাইলে প্রথমে তাঁরা জানান, স্যার বিষয়টি জানেন। পরে বক্তব্য পরিবর্তন করে বলেন, স্যার বিষয়টি জানেন না, ম্যাডাম জানেন।
এদিকে হলের প্রচলিত নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মীদের সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত দায়িত্ব পালনের কথা বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে তাঁদের অভিযোগ, ওই দুই কর্মী সাধারণত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দায়িত্ব পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, হলের ডাইনিংয়ে জনবল সংকট থাকা সত্ত্বেও ওই দুই নারী কর্মীকে মশলা বাটা ছাড়া অন্য কোনো কাজে যুক্ত করা হয় না। হল অফিস থেকে তাঁদের কাজের পরিধি সীমিত রাখার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন ডাইনিংয়ের মেস স্টোরের দায়িত্বে থাকা সোহাগ। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রাধ্যক্ষের নির্দেশনা অনুসারেই ওই দুই কর্মীকে মশলা বাটার বাইরে অন্য কাজে নিয়োজিত করা হয় না।
তবে হলের একটি নির্দেশনায় তাঁদের দায়িত্বের মধ্যে মশলা বাটার পাশাপাশি নির্দেশিত অন্যান্য কাজের কথাও উল্লেখ রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। ডাইনিংয়ের একাধিক কর্মচারীর অভিযোগ, প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাজে সহযোগিতা করতে বলা হলেও তাঁরা তা যথাযথভাবে করেন না।
নাম প্রকাশ না করার শর্তে ডাইনিংয়ের দুজন কর্মচারী জানান, ওই দুই কর্মীর নির্ধারিত কাজের পরিমাণ তুলনামূলক কম। তাঁদের দাবি, একজন পুরুষ কর্মীও অল্প সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারবেন। হাতে মশলা বাটার পরিবর্তে তাঁরা ব্লেন্ডার মেশিন ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের ভাষ্য, হল কর্তৃপক্ষ থেকেই তাঁদের জন্য ব্লেন্ডার মেশিনের ব্যবস্থা করা হয়েছে।
ডাইনিংয়ের জনবল ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ রয়েছে কর্মচারীদের মধ্যে। অভিযোগ রয়েছে, ডাইনিং বয় হিসেবে নিয়োগ পাওয়া সালামকে কয়েক মাস ধরে ডাইনিংয়ের পরিবর্তে হল অফিসের কাজে নিয়োজিত রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, হল অফিসে কর্মী সংকটের কারণে সাময়িকভাবে তাঁকে সেখানে নেওয়া হয়েছিল এবং নতুন কর্মী নিয়োগ দেওয়া হলে ডাইনিংয়ে ফিরিয়ে দেওয়ার কথা ছিল। তবে প্রায় ছয় মাস আগে নতুন দুজন কর্মী নিয়োগ দেওয়া হলেও সালামকে এখনো ডাইনিংয়ে ফিরিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
এতে ডাইনিংয়ের দৈনন্দিন কার্যক্রমে চাপ বাড়ছে বলে দাবি কর্মচারীদের। তাঁদের তথ্যমতে, দুপুর ও রাত মিলিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২৬০ থেকে ২৭০ জন শিক্ষার্থী এই ডাইনিংয়ে খাবার গ্রহণ করেন। এতসংখ্যক শিক্ষার্থীর খাবার ব্যবস্থাপনা করতে গিয়ে সীমিত জনবল নিয়ে বাবুর্চি ও ডাইনিং বয়দের হিমশিম খেতে হচ্ছে।
ডাইনিংয়ের কয়েকজন কর্মচারী নারী ও পুরুষ কর্মীদের দায়িত্ব পালনের সময় এবং কর্মপরিবেশের মধ্যে বৈষম্যের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, দুই নারী কর্মী দৈনিক প্রায় ছয় ঘণ্টা দায়িত্ব পালন করে মাসিক ১৬ হাজার টাকা বেতন পান। অন্যদিকে পুরুষ ডাইনিং বয়দের সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাইনিং কর্মচারী বলেন, ‘এই দুই নারী কর্মীর পরিবর্তে আমাদের একজন পুরুষ কর্মী দেওয়া হলে ডাইনিংয়ের কাজ আরও গতিশীলভাবে পরিচালনা করা সম্ভব হতো।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শহীদ তাজউদ্দীন আহমেদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী বলেন, ‘আমার স্ত্রীর মা মারা গিয়েছিলেন এবং আমার স্ত্রী অসুস্থ থাকায় হল থেকে দুইজন নারী স্টাফ আমার বাসায় তাঁকে দেখতে গিয়েছিলেন। তাঁরা তাঁদের নির্ধারিত কাজ শেষ করেই সেখানে গেছেন।’
এদিকে অভিযুক্ত দুই নারী কর্মীর সঙ্গে প্রাধ্যক্ষের বাসার কেয়ারটেকারদের পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোছাঃ মাহমিদা আক্তার ও ছাবিনা আক্তার দুজনই প্রাধ্যক্ষের বাসার কেয়ারটেকারের স্ত্রী। তাঁদের মধ্যে একজন বর্তমান কেয়ারটেকারের স্ত্রী এবং অন্যজন সাবেক কেয়ারটেকারের স্ত্রী। এ নিয়ে হলের কর্মীদের দায়িত্ব বণ্টন ও
Leave a Reply