1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে কারখানা বিক্রির চুক্তি নিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন। নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ” মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন।  নেত্রকোনার বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ” জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ” মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ বালিয়াকান্দিতে আগুন সন্ত্রাসের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল” ঘোড়াঘাটে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গাজীপুরে কারখানা বিক্রির চুক্তি নিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন।

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

গাজীপুরে কারখানা বিক্রির চুক্তি নিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন।

রবিউল আলম, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরে কারখানা বিক্রির চুক্তি করে অর্থ পরিশোধ না করা এবং মূল্যবান যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি বেকারির মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ১ কোটি ১৫ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছেন ‘আবিদ ফুড প্রোডাক্ট’-এর স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা মিনু আক্তার। মামলার পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করে নিজের পাওনা টাকা ও কারখানার মালামাল ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মিনু আক্তারের অভিযোগ, আর্থিক সংকটের কারণে তিনি তাঁর প্রতিষ্ঠিত ‘আবিদ ফুড প্রোডাক্ট’ কারখানাটি গাজীপুরের শিলমুন এলাকার ‘মুক্তিযোদ্ধা বেকারি’র মালিক মো. ইমাম হোসাইনের কাছে ১ কোটি ১৫ লাখ টাকায় বিক্রির জন্য বায়নাপত্র করেন। চুক্তি অনুযায়ী, বায়না হিসেবে তাঁকে ১০ লাখ টাকা দেওয়া হয়। বাকি ১ কোটি ৫ লাখ টাকা চার মাসের মধ্যে পরিশোধ করার কথা ছিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিনু আক্তার বলেন, কারখানার পরিচালনার দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকেই চুক্তির শর্ত ভঙ্গ করতে শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁর অভিযোগ, তাঁর অজান্তে কারখানার ড্রপার মেশিন, ডিপ ফ্রিজসহ বিভিন্ন যন্ত্রপাতি ও কাঁচামাল অন্যত্র সরিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এসব মালামালের মূল্য ৫৫ লাখ ৯১ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

এ ছাড়া চার মাসের লভ্যাংশ বাবদ ২০ লাখ টাকা এবং চুক্তির বাকি ১ কোটি ৫ লাখ টাকা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ তাঁর। একই সঙ্গে কারখানার ট্রেড লাইসেন্স, বিএসটিআই ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জালিয়াতির মাধ্যমে প্রধান আসামির নামে স্থানান্তর করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

মামলায় মো. ইমাম হোসাইনকে প্রধান আসামি করা হয়েছে। অন্য দুই আসামি হলেন জাকির হোসেন (৫০) ও জহির (৫৮)। জাকির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া এলাকায়। বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া এলাকায় বসবাস করেন। অপর আসামি জহির টঙ্গীর আরিচপুর এলাকার ‘আকলিমা বেকারি’র স্বত্বাধিকারী এবং টঙ্গী বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

মিনু আক্তার আরও অভিযোগ করেন, পাওনা টাকা ও কারখানার মালামাল ফেরত চাইতে গেলে আসামিরা তা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। উল্টো তাঁকে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৩৮০, ৫০৬(২) ও ১০৯ ধারায় গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন মিনু আক্তার। আদালত অভিযোগ আমলে নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে মিনু আক্তার অভিযোগের সুষ্ঠু তদন্ত, পাওনা টাকা ও কারখানার মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির