1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে কারখানা বিক্রির চুক্তি নিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন। নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ” মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন।  নেত্রকোনার বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ” জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ” মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ বালিয়াকান্দিতে আগুন সন্ত্রাসের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল” ঘোড়াঘাটে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

“মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার মদন উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী সাজ্জাদ হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে নামজারি খারিজের কাজে ৫০ হাজার টাকা ঘুষ দাবি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মামুন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী মামুন মিয়ার দাবি, নামজারি খারিজের আবেদন নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে সরকারি ফি’র বাইরে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এর মধ্যে ৩০ হাজার টাকা দেওয়ার পর নামজারি সম্পন্ন হলেও বাকি ২০ হাজার টাকা দিতে না পারায় তাঁর নামজারি বাতিল করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের এরশাদ মিয়ার ছেলে মামুন মিয়া জমি নামজারি খারিজের জন্য ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করেন। আবেদনটির মামলা নম্বর ১৭৬৩। আবেদনটি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী সাজ্জাদ হোসেন ভূঁইয়া তাঁকে ফোন করে ভূমি অফিসে আসতে বলেন। তাঁর আবেদনটির বিরুদ্ধে অভিযোগ এসেছে বলে জানানো হয়।
মামুন মিয়ার অভিযোগ, ভূমি অফিসে যাওয়ার পর কার্যালয়ের সামনের একটি চায়ের দোকানে বসে সাজ্জাদ তাঁকে বলেন, নামজারি আবেদনের বিরুদ্ধে অভিযোগ আসায় আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তবে সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি বললে কাজটি হয়ে যাবে। এ জন্য ৫০ হাজার টাকা দিতে হবে।
অভিযোগ অনুযায়ী, ওই কথার পর মামুন মিয়া প্রথমে ৩০ হাজার টাকা নগদ দেন এবং নামজারি সম্পন্ন হলে বাকি ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে নামজারি সম্পন্ন হওয়ার বার্তা তাঁর মোবাইলে আসে। তিনি অনলাইনে আবেদনটির অবস্থা যাচাই করে কাজ সম্পন্ন হয়েছে বলে দেখতে পান।
মামুন মিয়ার দাবি, এরপর সাজ্জাদ হোসেন বাকি ২০ হাজার টাকা দেওয়ার জন্য তাঁকে ফোন করেন। তিনি এক সপ্তাহ সময় চাইলেও ওই রাতেই তাঁর সম্পন্ন হওয়া নামজারি বাতিল করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি টাকা ফেরত চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন।
অভিযোগকারী আরও দাবি করেন, সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা না দিলে ভূমি অফিসে নামজারির কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে। কাগজপত্রে ত্রুটি না থাকলেও সাধারণ মানুষকে বিভিন্নভাবে বুঝিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে ওই কর্মচারীর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) ভূমি অফিসে গিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কানুনগো হায়দার আলী জানান, সাজ্জাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মামুন মিয়ার নামজারি বাতিলের বিষয়টিও অন্যায়ভাবে করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আবেদনকারীর কাগজপত্রে কোনো ভুল ছিল না।
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদের বলেন, সাজ্জাদের বিরুদ্ধে এর আগেও অভিযোগ পাওয়া গেছে। নতুন করে লিখিত অভিযোগও পেয়েছেন। অভিযোগগুলো যাচাই করে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ভূমি অফিসে সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি এবং আবেদন নিষ্পত্তির পর তা বাতিলের অভিযোগ সরকারি ভূমিসেবা কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত, সংশ্লিষ্ট নথি যাচাই এবং নিয়ম অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির