1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নেত্রকোনায় নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১” নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি” খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০৩ ছাত্রীর বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা” খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি মনোহরদীতে ৫২ পিছ ইয়াবাসহ আটক “ মানিকগঞ্জে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, বন্ধ ২ প্রতিষ্ঠান, জরিমানা ৭৬ হাজার টাকা” আন-নাহদা মাদরাসার পুরস্কার বিতরণ সম্পন্ন কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যায় কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড” মুন্সিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান বাপ্পী ও মোছা. তানিয়া কে গ্রেপ্তার করেছে ডিবি। নেত্রকোনায় ট্রেনে আগুন”

আন-নাহদা মাদরাসার পুরস্কার বিতরণ সম্পন্ন

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

*আন-নাহদা মাদরাসার পুরস্কার বিতরণ সম্পন্ন*

রাজধানীর দক্ষিণখানের এফ এম কমিউনিটি সেন্টারে গত ০৮ নভেম্বর আন-নাহদা মডেল মাদরাসার বালক ও হিফয শাখার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।

আন-নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ ড. সাইফুল্লাহ মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মো. মফিজুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ শায়খ জাফর আহমদ মজুমদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শায়খ ড. কামরুল হাসান শাহীন, সেক্রেটারি শায়খ মুস্তাফিজুর রহমান, সেন্ট্রাল প্রিন্সিপাল শায়খ নুরুল ইসলাম সিরাজী, বালক শাখার প্রিন্সিপাল মো. রায়হান উদ্দিন মাসউদ, হিফয শাখার প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইনসহ মাদরাসার শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৫ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ ও সরকারি বৃত্তি অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থীদের মনোজ্ঞ শিক্ষামূলক পরিবেশনা এবং আমন্ত্রিত অতিথিদের দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ চরিত্র গঠন, ইসলামী শিক্ষার প্রসার এবং মেধা ও যোগ্যতার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির