1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“জাবিতে জাতীয় বিতর্ক উৎসব চলছে, ২১ নভেম্বর গ্র্যান্ড ফাইনাল নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার” আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রস্তুতি: জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ সেমিনার অনুষ্ঠিত” গাজীপুরে কারখানা বিক্রির চুক্তি নিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন। নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ” মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন।  নেত্রকোনার বারহাট্টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ” জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ”

“জাবিতে জাতীয় বিতর্ক উৎসব চলছে, ২১ নভেম্বর গ্র্যান্ড ফাইনাল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

“জাবিতে জাতীয় বিতর্ক উৎসব চলছে, ২১ নভেম্বর গ্র্যান্ড ফাইনাল”

মোঃ শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে চার দিনব্যাপী ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত এ উৎসবে আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল—তিনটি বিভাগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবে দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নিচ্ছেন। বিচারক, প্রতিযোগী ও আয়োজকসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে এবারের আয়োজন।

ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ২১তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন পর্ব। এ বিভাগের চূড়ান্ত লড়াইয়ে জায়গা করে নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং ডিবেটার্স অব চট্টগ্রাম ইউনিভার্সিটি (ডিসিইউ)। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে এ বিভাগের গ্র্যান্ড ফাইনাল।

এদিকে ১৫তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক ও কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে চারটি দল। দলগুলো হলো—আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি, রাজউক কলেজ ডিবেটিং ক্লাব এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব। আগামী ২১ নভেম্বর এ বিভাগের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুলপর্যায়ের বিতার্কিকরা অংশ নেবেন। এ বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।

উৎসবের শেষ দিনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কের গ্র্যান্ড ফাইনাল, আন্তঃকলেজ বিতর্কের সেমিফাইনাল ও ফাইনাল এবং আন্তঃস্কুল বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হবে। পাশাপাশি ‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক’ শিরোনামে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হাসিব বিন আব্দুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক দুর্বার শামিত আদি। পুরো আয়োজনের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন সংগঠনটির সভাপতি আল লুবান।

আয়োজকদের মতে, বিতর্ক কেবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চাকে সমৃদ্ধ করে। এবারের উৎসবের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মতবিনিময় ও বুদ্ধিবৃত্তিক যোগাযোগের একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল ওয়ান, এশিয়া পোস্ট ও দ্য ডেইলি স্টার। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো এবং লজিস্টিকস পার্টনার হিসেবে রয়েছে উত্তরণ। আগামী ২১ নভেম্বর গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে চার দিনব্যাপী এ আয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির