1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন,১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই গঙ্গাচড়ায় ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। খাগড়াছড়িতে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর সহায়তা। কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঘোড়াঘাটে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে কৃষক, পানির নিচে কাটা আমন ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায়। “টানা তিন দিনের বৃষ্টিতে নেত্রকোণায় আমন কাটা ও মাড়াই ব্যাহত নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান” 🚨 হারানো বিজ্ঞপ্তি / নিখোঁজ সংবাদ 🚨 বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ”

ঘোড়াঘাটে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে কৃষক, পানির নিচে কাটা আমন ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায়।

  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

ঘোড়াঘাটে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে কৃষক, পানির নিচে কাটা আমন ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায়।
মোঃ কায়সার হাবীব পাপ্পু ঘোড়াঘাট

(দিনাজপুর) প্রতিনিধি :

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আমন ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কয়েক দিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে ধান পচে যাওয়া, রং পরিবর্তনসহ গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে কেটে রাখা আমন ধানের গোছা বৃষ্টির পানিতে ডুবে আছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে ধান ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। ফলে ধান শুকানো, মাড়াই ও ঘরে তোলার কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে সিংড়া ও বুলাকীপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা পড়েছেন বাড়তি বিপাকে।

উপজেলার সিংড়া গ্রামের কৃষক আইনুল হক বলেন, “তিন দিন আগে ধান কেটে শুকানোর জন্য মাঠে রেখেছিলাম। কিন্তু গতকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এখন ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। কীভাবে ধানগুলো রক্ষা করব, বুঝতে পারছি না।”

তিনি আরও বলেন, সারা বছর পরিশ্রম ও অর্থ ব্যয় করে উৎপাদিত ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে দুশ্চিন্তা বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতির পাশাপাশি অতিরিক্ত শ্রমিকের খরচও বহন করতে হবে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, কৃষকদের দ্রুত জমির পানি নিষ্কাশন করতে এবং কেটে রাখা ধান পানি থেকে তুলে নিরাপদ ও শুকনো স্থানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

বছরের প্রধান ফসল আমন ধান ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে এমন বৈরী আবহাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ঘোড়াঘাটের কৃষকরা। এখন তাঁদের প্রত্যাশা, দ্রুত আবহাওয়া স্বাভাবিক হবে এবং মাঠের ফসল বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির