1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন,১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই গঙ্গাচড়ায় ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। খাগড়াছড়িতে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর সহায়তা। কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঘোড়াঘাটে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে কৃষক, পানির নিচে কাটা আমন ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায়। “টানা তিন দিনের বৃষ্টিতে নেত্রকোণায় আমন কাটা ও মাড়াই ব্যাহত নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান” 🚨 হারানো বিজ্ঞপ্তি / নিখোঁজ সংবাদ 🚨 বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ”

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন,১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

“খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন,১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে তুলার গুদামে অগ্নিকাণ্ডে পাশাপাশি দুটি দোকানঘর ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আজ রোববার (২২ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজারের একটি তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তুলা, কাপড়, লেপ-তোশক তৈরির মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন উপজেলার রানীচাপুর গ্রামের মহাজউদ্দিনের ছেলে রবিউল মিয়া এবং সুরুজ আলী মিয়ার ছেলে ফিরোজ মিয়া।
ব্যবসায়ী রবিউল মিয়া জানান, তাঁর তুলার গুদামে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না। রাস্তা দিয়ে যাওয়ার সময় গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে গুদামের তালা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। আগুনে তাঁর গুদামে থাকা প্রায় ১২০ বস্তা তুলা, ১৫০ বান্ডিল কাপড় এবং লেপ-তোশক তৈরির মেশিন পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, আগুন পাশের ব্যবসায়ী ফিরোজ মিয়ার দোকানেও ছড়িয়ে পড়ে। এতে ওই দোকানে থাকা তুলা, মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ফিরোজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে রবিউল মিয়ার দাবি, ফিরোজ মিয়ার দোকানে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়দের ধারণা, বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে পাশের দোকান থেকে আগুনের সূত্রপাতের কথা বলা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করেন বলে জানান ফাঁড়ির ইনচার্জ।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, জেলা কার্যালয়ে সভায় থাকায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। তবে অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর ও মালামাল পুড়ে যাওয়ার খবর পেয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকারি সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের বিষয়টি এখনো জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির