1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
🚨 হারানো বিজ্ঞপ্তি / নিখোঁজ সংবাদ 🚨 বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ” পীরগঞ্জে ক্যাডেট সুমন -সুজন একাডেমির আত্মপ্রকাশ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন। কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল। মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন খাগড়াছড়ির ৯ উপজেলায় শিশু পুষ্টি ও জীবনমান উন্নয়নে বড় উদ্যোগ ৫১ হাজার শিশুর পুষ্টি পরীক্ষা, ৪৩৫ পরিবার পেল জীবিকায়ন সহায়তা” রোজ একাডেমির ‘হিস্ট্রি স্কলার্স ট্রেনিং’-এর তৃতীয় সেশন অনুষ্ঠিত” সিলেট ল’ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ- অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী —এমপি এমরান আহমদ চৌধুরী” বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় চরম জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক” নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকে আগুন”

বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ”

  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

“বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত: ৪৯৫ জনের অংশগ্রহণ”



সাইদুজ্জামান ভুইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি

 

নবগঠিত বাঙ্গরা উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘মমতাজ বেগম শিক্ষা বৃত্তি-২০২৬’ পরীক্ষা। মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত পীর কাশিমপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

​আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রায় ১০০টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রায় ৫২৭ জন শিক্ষার্থীর মধ্যে  অংশগ্রহণ করেছে ৪৯৫ জন।

​প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমে উপজেলার সেরা মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোই মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। অভিভাবক মো. শাহজাহান কবির বলেন, “সার্বিক পরিবেশ খুবই সুন্দর, পরীক্ষায় যাঁরা দায়িত্ব পালন করছেন, সবাই বিভিন্ন কলেজের প্রভাষক ও অধ্যাপক। শতভাগ নিরপেক্ষভাবে পরীক্ষা পরিচালিত হচ্ছে। আরেক অভিভাবক বলেন, “তাঁদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে। ”

শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছাস প্রকাশ করেছে।

​পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার পাশাপাশি আয়োজনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের জন্য পরীক্ষা চলাকালীন সময়ে বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্যগণ মমতাজ বেগম ফাউন্ডেশন কর্তৃপক্ষের আমন্ত্রণে কেন্দ্র পরিদর্শন করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির