1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাত্র ২০ টাকার টোল নিয়ে বিরোধে প্রাণ গেল জুলাইযোদ্ধা বারেকের” ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন,১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই গঙ্গাচড়ায় ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। খাগড়াছড়িতে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর সহায়তা। কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম ঘোড়াঘাটে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে কৃষক, পানির নিচে কাটা আমন ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায়। “টানা তিন দিনের বৃষ্টিতে নেত্রকোণায় আমন কাটা ও মাড়াই ব্যাহত নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান” 🚨 হারানো বিজ্ঞপ্তি / নিখোঁজ সংবাদ 🚨

মাত্র ২০ টাকার টোল নিয়ে বিরোধে প্রাণ গেল জুলাইযোদ্ধা বারেকের”

  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

“মাত্র ২০ টাকার টোল নিয়ে বিরোধে প্রাণ গেল জুলাইযোদ্ধা বারেকের”

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার মদনে মাত্র ২০ টাকা পরিবহন টোল আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে আব্দুল বারেক (৭০) নামে এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া এলাকার মোড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) কে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে একটি চোখ হারিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মদন পৌরসভার যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। তাঁর পক্ষে টোল আদায়ের দায়িত্বে ছিলেন বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুল ইসলাম। সোমবার ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে একটি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আব্দুল বারেক। পথে চকপাড়া মোড়লবাড়ি এলাকায় ওই অটোরিকশা থেকে ২০ টাকা টোল দাবি করেন আতিকুল।
টোলের টাকা পরিশোধ ও অবশিষ্ট টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে সিএনজিচালক, টোল আদায়কারী ও যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মারামারির ঘটনা ঘটে। এ সময় আব্দুল বারেক আহত হন। একপর্যায়ে টোল আদায়কারীর আঘাতে তিনি মাটিতে পড়ে যান বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য (এমপি) এর নির্দেশে পুলিশ অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে বাবার মৃত্যুর ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের ছেলে শফিকুল। তিনি বলেন, “আপনাদের মাধ্যমে আমি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।”
অন্যদিকে, এ ঘটনা ঘিরে পৌরসভার টোল আদায়ের নিয়ম ও নির্ধারিত সীমানা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মদন পৌরসভার সীমানার বাইরেও যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত টোল আদায়ের স্থান, ইজারার শর্ত এবং ঘটনার সময় টোল আদায়ের বৈধতা সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পৌরসভার টোল আদায়ের স্থান নির্ধারণ, ইজারার শর্ত মেনে কার্যক্রম পরিচালনা এবং সীমানার বাইরে টোল আদায়ের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের মতে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির