“গোপালগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মটরসাইকেল শোভাযাত্রা”
মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধি
রবিবার(৩ আগস্ট), সকাল ১১ টায় বাংলাদেশ খেলাফত মজলিশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোপালগঞ্জ সদর থানাধীন বেদগ্রাম মোড় হতে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়।
উক্ত মটর সাইকেল শোভাযাত্রাটি গোপালগঞ্জ বেদগ্রাম থেকে শুরু হয়। পরে তারা পুলিশ লাইন কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডন হয়ে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট ও পাচুরিয়া দিয়ে ঘোনাপাড়া- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ঘোনাপাড়া প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়ার সিংগিপাড়া ঘুরে এসে গোপালগঞ্জ পৌরপার্কে এসে শোভাযাত্রাটি শেষ করেন তারা।
গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহম্মেদ এর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, সভাপতি, সদর উপজেলা; মাওলানা আশিকুর রহমান, সেক্রেটারি সদর উপজেলা; মাওলানা মনজুরুল ইসলাম, সভাপতি টুঙ্গীপাড়া উপজেলা, মাওলানা মহসিনুল করিম, সভাপতি, কোটালীপাড়া উপজেলা; মাওলানা মাহাদী হাসান, সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জ জেলাসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
Leave a Reply