“শাজাহানপুরে ৫ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচি পালনে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত”
আবু শিহাবুত তালহা,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
আগামী ৫ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামী প্রস্তুতি সভার আয়োজন করেছে।
শনিবার (২ আগস্ট) উপজেলার জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা বাকী বিল্লাহ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক ও করণীয় বিষয়ে আলোচনা করেন। বক্তারা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনতার অধিকার আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ।
বক্তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশের জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে গেছে। ৫ আগস্টের কর্মসূচির মাধ্যমে জনগণের ক্ষোভ ও প্রতিবাদ গণতান্ত্রিকভাবে তুলে ধরা হবে।
সভায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
Leave a Reply