1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“কুমিল্লায় নাঙ্গলকোটে ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা।”

  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১৪ জন দেখেছেন

“কুমিল্লায় নাঙ্গলকোটে ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা।”

আল রোকন,কুমিল্লা জিলা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে আলাউদ্দিন (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে অপহরণের পর কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে মুখোশধারী একদল সন্ত্রাসী। রবিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই ইউনিয়নের সাবেক মেম্বার এবং প্রবাস ফেরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন মেম্বারের চাচাতো ভাই আবুল বাশারের জানাজা নামাজ শেষে বাড়ির সামনে অবস্থান করছিলেন তিনি। এ সময় মুখোশধারী একদল সন্ত্রাসী সিএনজি চালিত অটোরিকশাযোগে এসে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের খবর পেয়ে নিহতের ভাগিনা তারেক ও আত্মীয় ডা. আনোয়ার সন্ত্রাসীদের পিছু ধাওয়া করে। পরে বাড়ি থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে উপজেলার চাঁন্দাইশ গ্রামে আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে থেকে হাত-পা বাঁধা, গুলিবিদ্ধ ও কুপিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় আলাউদ্দিন মেম্বারকে উদ্ধার করেন তারা। দ্রুত নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবলীগ নেতা শেখ ফরিদ ও সালেহ আহমদ মেম্বারের সঙ্গে আলাউদ্দিন মেম্বার গোষ্ঠীর রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তাদের দাবি।
এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আলীয়ারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির