1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“নালিতাবাড়ীতে খেলার মাঠ দখল করে হালচাষ ও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানববন্ধন”

  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“নালিতাবাড়ীতে খেলার মাঠ দখল করে হালচাষ ও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানববন্ধন”

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে সরকারী অর্থায়নে উন্নয়নাধীন একটি খেলার মাঠ দখল করে হালচাষ ও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানববন্ধন দখলদার উচ্ছেদ ও মাঠ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে কলসপাড় ইউনিয়নের তারাকান্দি গ্রামের এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা জানান সরকারের খাস খতিয়ানভুক্ত ২ একর ৬৮ শতাংশ জমি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধার করে স্থানীয় যুবসমাজের খেলাধূলার উপযোগী করতে সম্প্রতি মাঠটিতে মাটি ভরাট ও মঞ্চ নির্মাণের কাজ চলছিল। অথচ, স্থানীয় প্রভাবশালী দখলদার রুবেল মিয়া আদালতে একতরফাভাবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আসেন, যা প্রশাসনের নজরের বাইরে ছিল।

এরই মধ্যে গত শুক্রবার (১ আগস্ট) বিকেলে রুবেল মিয়া একটি ট্রাক্টরের মাধ্যমে মাঠটি হালচাষ করেন এবং পরদিন শনিবার সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো মাঠটি ঘিরে ফেলেন। বর্তমানে তিনি সেখানে আমন ধানের চাষের প্রস্তুতি নিচ্ছেন, যা জনস্বার্থের বিরুদ্ধে সরাসরি অবমাননাকর বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

মানববন্ধনে শফিকুল ইসলাম তালুকদার রিপন, মোস্তাফিজুর রহমান মিলন, নাদিম উদ্দিন, রফিকুল ইসলাম মিন্টু, সারোয়ার হোসেন ও আমজাদ হোসেনসহ অন্যরা বলেন, এ মাঠটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। মাঠটি দখল হয়ে গেলে শিশু-কিশোরদের খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার জায়গা চিরতরে হারিয়ে যাবে।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মাঠটি দখলমুক্ত ও প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দখলদার রুবেল মিয়াকে দ্রুত আইনী প্রক্রিয়ায় উচ্ছেদ করে মাঠটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার সুযোগ দিতে হবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির