1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“ভুয়া ‘আহত’ পরিচয়ে সহায়তা নিতে গিয়ে ধরা, আওয়ামী লীগ কর্মীকে নিয়ে প্রশ্ন জনমনে”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

“ভুয়া ‘আহত’ পরিচয়ে সহায়তা নিতে গিয়ে ধরা, আওয়ামী লীগ কর্মীকে নিয়ে প্রশ্ন জনমনে”

মোঃ আক্তার হোসেন(হাইমচর-চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় ৫ আগস্ট ২০২৪ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর আহত কার্ড সংগ্রহ করতে এসে এক আওয়ামী লীগ কর্মী জনরোষের মুখে পড়েছেন। এলাকাবাসীর দাবি,তিনি ৪ তারিখে হাইমচর উপজেলা ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হামলায় অংশ নেন।এবং আন্দোলনের দিন (৫ আগস্ট) আওয়ামী সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীর বাড়িতে গণধোলাইয়ের শিকার হয়ে পরবর্তীতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সরকারি সহায়তার আশায় ‘আহত আন্দোলনকারী’ পরিচয়ে উপজেলা কার্যালয়ে কার্ড সংগ্রহ করতে যান। কিন্তু এলাকাবাসী তাকে চিহ্নিত করে প্রশ্ন তোলে— একজন আওয়ামী লীগ কর্মী কীভাবে আন্দোলনকারী হিসেবে কার্ড পেলেন?

বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে ছাত্রজনতা সাধারণ মানুষের মধ্যে । অনেকে বলছেন, এই ধরনের ভুয়া দাবিদারদের কারণে প্রকৃত আন্দোলনকারীরা বঞ্চিত হচ্ছেন এবং ‘জুলাই অভ্যুত্থান’-এর চেতনা ক্ষুণ্ণ হচ্ছে।

এ ঘটনায় প্রশাসনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রকৃত আহতদের তালিকা প্রকাশ ও ভুয়া দাবিদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির