“সুন্দরগঞ্জে বিএনপির বিশাল বিজয় র্যালি, অংশ নেয় প্রায় ২৫ হাজার নেতাকর্মী”
ফিরোজ, উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ,গাইবান্ধা
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, উপলক্ষে এবং আওয়ামী ফ্যাসিবাদীদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বার্ষিকী পালন করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় বিএনপির আয়োজনে একটি বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ র্যালিতে অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ২০-২৫ হাজার নেতাকর্মী।
র্যালিতে নেতৃত্ব দেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব বাবুল আহমেদ এবং সদস্য সচিব ও গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতির গাইবান্ধা জেলা সভাপতি ও বেলকা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জনাব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম সরকার, সদস্য সচিব মতিয়ার রহমান, তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
র্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ১৫টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ৫ আগস্ট স্মরণ করিয়ে দেয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস। এই দিনে দেশের জনগণ গণতন্ত্র রক্ষায় বার্তা দিয়েছিল যে, স্বৈরতন্ত্রের স্থান বাংলার মাটিতে হবে না। বক্তারা কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।
Leave a Reply