1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ উপলক্ষে বগুড়া জেলা পূর্ব ছাত্রশিবিরের র‍্যালি।”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০৩ জন দেখেছেন

“জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ উপলক্ষে বগুড়া জেলা পূর্ব ছাত্রশিবিরের র‍্যালি।”

আবু শিহাবুত তালহা,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

জুলাই জাগরণ নব উদ্যামে বিনির্মান উপলক্ষে বগুড়া শেরপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় শেরপুর উপজেলা বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব, দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী, বায়তুলমাল সম্পাদক তালিবুল হাবিব, এইচআরডি সম্পাদক মানিক মিয়া, প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদসহ থানার সভাপতি-সেক্রেটারি ও অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ বলেন,জুলাই জাগরণ আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ইসলামি মূল্যবোধ রক্ষায় এই আন্দোলন ছিল যুগান্তকারী।

জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব বলেন,শিবিরের প্রতিটি কর্মী এ ঐতিহাসিক চেতনাকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন,জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী উচ্চারণ। শহীদের রক্তের ঋণ শোধের দায়িত্ব আমাদের কাঁধে। তাই আমরা শিবির কর্মীরা এই আদর্শিক জাগরণকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছি। নৈতিকতা, শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক প্রজন্ম গড়ে তুলাই আমাদের লক্ষ্য।

র‍্যালি ও সমাবেশ চলাকালীন নেতা-কর্মীদের উদ্দীপনামূলক স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির