1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সমাদীতে পুষ্প অর্পণ”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সমাদীতে পুষ্প অর্পণ”

এমদাদুল হক, (বিশেষ প্রতিনিধি চরফ্যাশন ভোলা)

গতবছর (২০২৪) জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে ছাত্র-জনতার নেতৃত্বে কোটা সংস্কারের দাবিতে, আন্দোলন করেন দেশের সকল গড়ানার ছাত্র-জনতা, আন্দোলন দমাতে তত্কালীন আওয়ামী ফ্যাসিবাদী সরকার নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেন সহস্রাধিক ছাত্র-ছাত্রী,শিশু, শ্রমিকসহ নানা শ্রেণী পেশার মানুষ কে। এই হত্যাকাণ্ডের জের ধরে রাস্তায় নেমে আসেন দেশের সর্বস্তরের মানুষ, পতন ঘটানো হয়, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ১৭ বছরের রাজত্ব, ৫ আগষ্ট ২০২৪ (ছাত্র-জনতার ঘোষিত ৩৬ জুলাই) আওয়ামী সরকার ও দলীয় প্রধান শেখ হাসিনা পালিয়ে যান ভারতে, আজ ৫ আগষ্ট ২০২৫ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‌আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ভোলার চরফ্যাশনের ১২ জন শহীদ ছাত্র-জনতার সমাদীতে, প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়েছে।

‎মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই ১২ শহীদের কবরে পুষ্প অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

সকাল ৯ টার দিকে চরফ্যাশন ‎উপজেলার জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ঢাকায় শহীদ হওয়া ফজলে রাব্বির কবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি ও সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান পুষ্প অর্পণ ও কবর জিয়ারত করেন।

এছাড়াও চরফ্যাশনের বাকি ১১ শহীদ মো.হাসনাইন, মো.মমিন, মো.ফজলু, মো.হাবিব, মো. ওমর ফারুক, মো.সিয়াম, রাকিব মোল্লা, মো.সোহাগ, মো.হোসেন, মো, তারেক, মো.বাহাদুর হোসেন মনির এর কবরে প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও এই পুষ্প মালা অর্পণ ও কবর জিয়ারত করেন।

‎এসময় শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় মসজিদের ইমামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির