“ঘিওরে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালি”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, উপলক্ষে এবং আওয়ামী ফ্যাসিবাদীদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ র্যালিতে অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় হাজার খানেক নেতাকর্মী।
ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মোঃ আব্দুল আলিম খান মনোয়ার, মোঃ ফিরোজ আলম বাবু, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম চান্দু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট স্মরণ করিয়ে দেয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস। এই দিনে দেশের জনগণ গণতন্ত্র রক্ষায় বার্তা দিয়েছিল যে, স্বৈরতন্ত্রের স্থান বাংলার মাটিতে হবে না। বক্তারা কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।
Leave a Reply