1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“জুলাই অভ্যুত্থান পাঁচ ই আগস্ট ও প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের আনন্দ মিছিল।”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“জুলাই অভ্যুত্থান পাঁচ ই আগস্ট ও প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের আনন্দ মিছিল।”

মোঃ আমজাদ হোসেন , বড়াইগ্রাম নাটোর।

বড়ই গ্রামের প্রান কেন্দ্র বনপাড়া বাজারে বড়াইগ্রাম উপজেলা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের স্বাধীনতা দিবস উদযাপন।
মঙ্গলবার ০৫-০৮-২০২৫ সকাল ১১:০০ ঘটিকার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিট খন্ড খন্ড মিছিল নিয়ে বনপাড়া পৌর চত্বরে উপস্থিত হন। হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতিতে মুখরিত হয় বনপাড়া বাজারের পৌরসত্বর এলাকা। নাটোর জেলার নেতৃবৃন্দ আনন্দ মিছিল অংশগ্রহণ করায় মিছিলে মিছিলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বনপাড়ার রাজপথ।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদ, জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমান, এডভোকেট আব্দুল কাদের মিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামান মাসুদ লিটু , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, আব্দুস সালাম মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আনন্দ মিছিল শেষে বক্তারা বলেন, বিগত আওয়ামী ফেসিস্ট সরকার গত ১৭ বছর যাবত বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচারের স্টিম রোলার পরিচালনা করেন। আমাদের অনেক নেতাকে গুম, হত্যা করা হয়েছে। শত শত মিথ্যা মামলা জর্জরিত কারাগারে অন্তরীণ করা হয়েছিল। ৫ ই আগস্ট এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যায়। কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশের মাটিতে রয়েছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে যাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তার দোসরা আর যাতে বাংলাদেশের মাটিতে কোন অন্যায় অবিচার নির্যাতন করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এই বনপাড়া সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ সানাউল্লাহ নূর বাবু ও শহীদ আলমকে নির্মমভাবে কুপিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল। অদ্য প্রতি এর কোন বিচার হয়নি। জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি সরকার গঠন করে অবশ্যই খুনিদের বিচার কার্যকর হবে। এই খুনি ফ্যাসিষ্ট আওয়ামী রাজনীতি বাংলাদেশের মাটি থেকে চিরতরে উৎখাত করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির