“গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গোপালগঞ্জে জামায়াতের গণমিছিল”
মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
জুলাই আগস্ট ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায় গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এ গনমিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চ ঘাট এলাকায় এসে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। গনমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিম। মিছিল শেষে গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির গোপালগঞ্জ জেলা শূরা সদস্য সাবেক জেলা আমির ও জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল হামিদ, জামায়াতের কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমির ও গোপালগঞ্জ ২ আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আজমল হোসেন সরদার প্রমুখ। সভায় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের সমালোচনা করে গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। এ গনমিছিলে গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামির বিভিন্ন ইউনিট থেকে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী যোগদান করেন। এ সভা থেকে আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান করেন।
Leave a Reply