“শাজাহানপুরে জুলাই গণঅভ্যুস্থান দিবস উপলক্ষে আরাফাত কোকো স্মৃতি পরিষদের বিজয় মিছিল”
আবু শিহাবুত তালহা,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুস্থান দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিজয় মিছিল আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ। এ উপলক্ষে শাজাহানপুর উপজেলা ও আমরুল ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মাসুদুজ্জামান মাসুদ, আমরুল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বিপুল, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন মিলন।
উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ সুলতান, মুরাদুজ্জামান মুরাদ, বেলাল, মিলন, ফরিদ, শাহিন, রাকিবসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণঅভ্যুস্থান দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে জনগণের বিজয় অর্জিত হয়। শহীদদের স্মরণ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়ে আমরা আজকের এই বিজয় মিছিল করেছি।”
Leave a Reply