1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত: শহীদ মাহবুব আলমের প্রতি শ্রদ্ধা ও নানা কর্মসূচি”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৬ জন দেখেছেন

“শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত: শহীদ মাহবুব আলমের প্রতি শ্রদ্ধা ও নানা কর্মসূচি”

মাহফুজুর রহমান সাইমন শেরপুর

৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে শেরপুরে গৃহীত কর্মসূচি’র অংশ হিসেবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ মোঃ মাহবুব আলম এঁর সমাধিস্থলে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

এছাড়াও সমাধিস্থলে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন-সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মাহবুব আলম-সহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া, শহীদ মাহবুব আলমের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে শেরপুর শহরের কলেজ মোড়ে ‘শহীদ মাহবুব চত্বর’-এর নামফলক উন্মোচন করা হয়। পরে, জেলা শিল্পকলা একাডেমির সামনে ‘তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব স্ক্যাটিং র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়।

দিবসটির মূল আকর্ষণ ছিল শেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা। এই অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন ঘটে। অনুষ্ঠানে ‘৩৬ জুলাই’ নামে একটি সংক্ষিপ্ত নাটকও প্রদর্শিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির