1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষক গ্রেফতার” ‎

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৯ জন দেখেছেন

“অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষক গ্রেফতার”

ফিরোজ কবির,‎সুন্দরগঞ্জ প্রতিনিধি:

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মোশারফ হোসেন (৪০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (৪ আগস্ট) সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাইম-এর নেতৃত্বে পৃথক অভিযানে তাকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃত মোশারফ হোসেন সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বাঁশজানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও জামায়াতে ইসলামীর এক সক্রিয় নেতা বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। বিষয়টি সম্প্রতি স্থানীয়দের নজরে এলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎ছাত্রীটির মোবাইল ফোনে কথোপকথনের সময় অভিভাবকরা বিষয়টি ধরে ফেলেন। পরবর্তীতে স্থানীয় জনতা মোশারফ হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

‎এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাইম বলেন,অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোন থেকে ছাত্রীটির সঙ্গে আপত্তিকর কথোপকথনের বেশ কিছু প্রমাণও উদ্ধার করা হয়েছে।

‎এদিকে ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির