1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বন্দরে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি: বিএনপির শ্রদ্ধাঞ্জলি।”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

“বন্দরে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি: বিএনপির শ্রদ্ধাঞ্জলি।”

রোকন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নির্দেশনায় বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় বন্দর উপজেলার তিনগাঁও স্ট্যান্ড থেকে শুরু হয়ে র‍্যালিটি কুশিয়ারা, নবীগঞ্জ রেললাইন হয়ে বাগে-এ-জান্নাত কবরস্থানে গিয়ে শেষ হয়। ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত এই র‍্যালিতে নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

র‍্যালি শেষে জুলাই আন্দোলনে শহীদ হওয়া যুবদল কর্মী আবুল হোসেন স্বজনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন:
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ূন কবির, ফহেত মোহাম্মদ রেজা রিপন,এড.মতিউর রহমান মতিন
আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, ফারুক হোসেন, হুমায়ূন কবির সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল কলাগাছিয়া, মুছাপুর, মদনপুর, ধামগড় ও বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির