1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৫ জন দেখেছেন

“খাগড়াছড়িতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিজয় র‍্যালিটি জেলা সদরের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের শাপলা চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। শাপলা চত্বরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি বলেন, “এই দিনটি ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। এ দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার পরাজিত হয়েছিল। আবারও সকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন জোরদার করতে হবে।”

বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী সেই আন্দোলন আজও প্রাসঙ্গিক। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী দিনে সবাইকে বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,যুগ্ম সম্পাদক সম্পাদক অনিমেষ চাকমা রিন্কু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দূর রব রাজা,জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম,জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল হাসান জাহিদ,সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান সহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিজয় র‍্যালি ও সমাবেশে সদর উপজেলা ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিল জুড়ে দলীয় স্লোগান, ব্যানার ও পোস্টারে মুখর ছিল পুরো শহর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির