1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী’র গণমিছিল ও সমাবেশ”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী’র গণমিছিল ও সমাবেশ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে খাগড়াছড়ি চেঙ্গি স্কয়ার থেকে মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে সমবেত হয়।সমাবেশের সঞ্চালনা করেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি  মো. ইউসুফ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার  আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। তিনি বলেন, “দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা ন্যায়ের সংগ্রামে অটল থাকব।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর ধরে দেশের জনগণের ওপর দমন–পীড়নের রাজত্ব কায়েম করেছেন। এ ধরনের দুঃশাসনের দিন শেষ হয়ে এসেছে। জনগণ আর কোনো স্বৈরাচার, দুঃশাসন কিংবা লুটপাটকারীদের ক্ষমতায় দেখতে চায় না।”

জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “শহীদ আবু সাঈদ, মুগ্ধ, বিন ইয়ামিন যেভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রাণ দিয়েছিলেন, আমাদের কর্মীরাও সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শহীদের নাজরানা পেশ করতে সদা প্রস্তুত থাকবে। দুর্নীতিমুক্ত, খুন, ধর্ষণ ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব আব্দুল মান্নান, খাগড়াছড়ি সদর উপজেলা জামায়াতের আমীর মো. ইলিয়াসসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির