1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদ হোসেনকে গভীর শ্রদ্ধায় স্মরণ”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯০ জন দেখেছেন

“খাগড়াছড়ির একমাত্র ‘জুলাই শহিদ’ মজিদ হোসেনকে গভীর শ্রদ্ধায় স্মরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছি প্রতিনিধি।

খাগড়াছড়ি পার্বত্য জেলার গৌরব ও আত্মত্যাগের প্রতীক শহিদ মোঃ মজিদ হোসেনকে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। জাতীয় ইতিহাসে সাহসিকতা ও দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে থাকা এই বীর সন্তান জেলার একমাত্র ‘জুলাই শহিদ’ হিসেবে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রামগড় উপজেলার নাকাপা বাজারসংলগ্ন পাতাছড়া বসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা পরিষদের প্রতিনিধিবৃন্দ, জেলা বিএনপি, খাগড়াছড়ি প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, আনসার ও এনসিপিপিসহ সর্বস্তরের জনসাধারণ।

সকাল থেকেই শহিদ মজিদ হোসেনের সমাধিকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কবরস্থানটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। শ্রদ্ধা জানাতে আসা সকলে মাথা নত করে স্মরণ করেন এই শহিদের বীরত্ব ও নিঃস্বার্থ আত্মত্যাগ।

এদিন তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও এক অদম্য চেতনার বহিঃপ্রকাশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির