1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জুলাই শহীদদের স্মরণ ও গণঅভ্যুত্থান দিবসে এনসিপি’র ব্যতিক্রমী উদ্যোগ”

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

“জুলাই শহীদদের স্মরণ ও গণঅভ্যুত্থান দিবসে এনসিপি’র ব্যতিক্রমী উদ্যোগ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল ‘জুলাই শহীদ’ স্মরণ ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরে অবস্থিত সরকারি শিশু সদনের এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এনসিপি এক অনন্য নজির স্থাপন করে।

এ কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো ছিল এনসিপির মূল লক্ষ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কেবল ফুলেল শ্রদ্ধাতেই সীমাবদ্ধ না থেকে বাস্তব সহমর্মিতায় রূপ নিতে হবে, আর সেই চেতনার বাস্তব প্রতিফলনই ঘটেছে এই কর্মসূচির মাধ্যমে।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা। তাঁর সঙ্গে ছিলেন জেলার সংগঠক শাহ নেওয়াজ, বিপ্লব ত্রিপুরা, আকলিমা আক্তার, রবিউল জিহাদ, সুবোধ চাকমা, উজ্জ্বল দেওয়ান, নিরপম চাকমা, শাহাদত হোসেন, সোহেল ত্রিপুরা, নুসরাত, রাকিবসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন,“এই শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোই আমাদের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। যারা দেশপ্রেমে আত্মত্যাগ করেছেন, তাদের চেতনায় সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

সরকারি শিশু সদনের পরিচালক ও কর্মীরাও এনসিপির এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং শিশুরা নিজেদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে।

এই কর্মসূচি প্রমাণ করে—পরিবারের বাইরেও ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায়, দায়িত্ববোধ নিয়ে সমাজের প্রতিটি শিশুর পাশে দাঁড়ানো সম্ভব। এনসিপি খাগড়াছড়ি আজ সেটাই করে দেখাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির