“মৌলভীবাজারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন”
রিপন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।
মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন উপলক্ষে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় শহরের সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রমে মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজারের উদ্যোগে ট্রাস্টের সহকারী পরিচালক সুভাষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সাবেক সভাপতি এডভোকেট সুনীল কুমার দাস।
রিপন কান্তি ধর
মৌলভীবাজার।
০১৭১২৭৯২৩৩৬
বিশেষ অতিথি ছিলেন লোকনাথ সেবাশ্রমের সভাপতি অমলেন্দু দেবরায় অনাথ, সাধারণ সম্পাদক চন্দন রায়, দৈনিক ডেসটিনির মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রূপক, প্রশিক্ষক পঙ্কজ কুমার ভট্টাচার্য্য।
আলোচনা সভায় চব্বিশের জুলাই আগস্ট এ যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিটটি নীরবতা পালন করা হয় এবং বিশেষ প্রার্থনা করা হয়। শুরুতে গীতা পাঠ করেন কেন্দ্র শিক্ষক সুপ্রিয়া পুরকায়স্থ।
Leave a Reply