1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বাকৃবিতে ব্যতিক্রমী আয়োজন, মাওলানা ভাসানী হল ফিস্টে সম্মানিত কর্মচারীরা”

  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৬ জন দেখেছেন

“বাকৃবিতে ব্যতিক্রমী আয়োজন, মাওলানা ভাসানী হল ফিস্টে সম্মানিত কর্মচারীরা”

আরাফাত হোসাইন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

প্রচলিত ধারার বাইরে গিয়ে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। প্রতি বছর হলের ফিস্টে গ্র্যান্ড ডিনারে কেবল শিক্ষার্থীরা অংশ নিলেও এবার সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে গ্র্যান্ড ডিনারে অংশ নেন হলের কর্মচারীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুই দিনব্যাপী আয়োজিত এই ফিস্টের শেষ দিনে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এই উদ্যোগকে কেন্দ্র করে হলজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা এটিকে একটি অনন্য নজির হিসেবে দেখছেন।

হলের প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান বলেন, হলের উন্নয়ন ও দৈনন্দিন কার্যক্রমে কর্মচারীদের অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমার মনে হয় এমন আয়োজন শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যেকার সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ করে তুলবে।

ফিস্টে অংশগ্রহণকারী হল ক্যান্টিন কর্মচারী রফিক জানান, বছরের পর বছর ধরে এই হলে কাজ করছি। কিন্তু এবারের মতো কখনো হয়নি। শিক্ষার্থীরা আমাদের সবার প্রথমে টেবিলে বসিয়ে খাইয়েছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দুর্জয় জানান, জুনিয়ররা যা করেছে অবশ্যই প্রশংসার দাবিদার। যারা আমাদের হলের ভালোর জন্য সবসময় পরিশ্রম করে যাচ্ছে তাদের সম্মানার্থে জুনিয়রদের এই উদ্যোগ আসলেই সুন্দর।

দুই দিনব্যাপী এই ফিস্টে আরও ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা ধরনের বিনোদনমূলক আয়োজন। তবে সব কিছুকে ছাপিয়ে গ্র্যান্ড ডিনারে কর্মচারীদের এই অন্তর্ভুক্তিই ছিল এবারের ফিস্টের সবচেয়ে আলোচিত এবং প্রশংসিত ঘটনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির